যেহেতু আমরা সরাসরি ডাউনলোডেবল "ডিজিটাল প্রোডাক্ট" সরবরাহ করি, তাই ফাইল ডাউনলোড করার পর সাধারণ ক্ষেত্রে কোনো রিফান্ড প্রযোজ্য নয়।
কখন রিফান্ড পাওয়া যাবে?
- যদি কেনা প্রোডাক্টের ফাইলে মারাত্মক কোনো ত্রুটি (Bug/Error) থাকে যা কাজ করতে বাধা দেয় এবং আমাদের সাপোর্ট টিম তা ঠিক করে দিতে ব্যর্থ হয়।
- ভুলবশত একই প্রোডাক্ট দুইবার কিনে ফেললে এবং দ্বিতীয় ফাইলটি ডাউনলোড না করে থাকলে।
- অর্ডার সাবমিট করার পর যদি আমরা প্রোডাক্টটি ডেলিভারি দিতে ব্যর্থ হই।
কখন রিফান্ড পাওয়া যাবে না?
- প্রোডাক্ট কিনার পর আপনার "মন পরিবর্তন" হলে বা "প্রোডাক্টটি আর দরকার নেই" মনে হলে।
- আপনার কাছে প্রোডাক্টটি রান করার জন্য প্রয়োজনীয় সার্ভার বা হোস্টিং না থাকলে।
- থার্ড পার্টি প্লাগিন বা আপনার নিজস্ব কোডের সাথে কনফ্লিক্ট করলে।
রিফান্ডের জন্য ক্রয়ের ৩ দিনের মধ্যে আমাদের সাপোর্ট ইমেইলে বিস্তারিত প্রমাণসহ যোগাযোগ করতে হবে।