CodeLab থেকে কেনা প্রতিটি প্রোডাক্ট একটি নির্দিষ্ট লাইসেন্সের আওতায় প্রদান করা হয়। প্রোডাক্টগুলো কীভাবে ব্যবহার করতে পারবেন তার নিয়ম নিচে দেওয়া হলো:
রেগুলার লাইসেন্স
- একটি (১টি) প্রজেক্ট বা ওয়েবসাইটের জন্য ব্যবহারযোগ্য।
- নিজের বা ক্লায়েন্টের প্রজেক্টে ব্যবহার করতে পারবেন।
- প্রোডাক্টটি কাস্টমাইজ করে ব্যবহার করার অনুমতি আছে।
- ফাইলটি কোনোভাবেই বিক্রি (Resell) বা বিনামূল্যে বিতরণ করা যাবে না।
এক্সটেন্ডেড লাইসেন্স
- একাধিক (Multiple) প্রজেক্টে ব্যবহার করার অনুমতি।
- ক্লায়েন্টদের কাছে সার্ভিস হিসেবে বিক্রি করার ক্ষেত্রে প্রযোজ্য।
- সাএস (SaaS) প্রজেক্ট তৈরি করে সাবস্ক্রিপশন মডেলে বিক্রি করা যাবে।
- সরাসরি সোর্স কোড বিক্রি (Resell) করা এই লাইসেন্সেও অবৈধ।
লাইসেন্স ভঙ্গ করলে কী হবে?
আমাদের লাইসেন্স ভঙ্গ করে প্রোডাক্ট রি-সেল বা পাইরেসি করলে আমরা DMCA টেকডাউন নোটিশ পাঠানোর এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করি। একইসাথে উক্ত ইউজারের অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্যান করা হবে।